রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:

সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে বৃহস্পতিবার সকালে সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন অনুষ্ঠিত।

শরণখোলায় বৃহস্পতিবার সকালে সুন্দরবনের জেলে মৎস্যজীবিরা মানববন্ধন করেছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে জেলে মৎস্যজীবিরা এ মানববন্ধন করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন শরণখোলা বাজারে অনুষ্ঠিত শতাধিক জেলে মৎস্যজীবির মানববন্ধনে বক্তারা বলেন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান একজন দক্ষ পরিশ্রমী সৎ এবং জেলে বান্ধব বন কর্মকর্তা। তিনি শরণখোলা রেঞ্জে যোগদানের পরে চোরাশিকারীদের অপতৎপরতাসহ অভয়ারণ্যে মাছধরা বন্ধ হয়ে গেছে। জেলেরা তার কাছ থেকে সব সময় মানবিক আচরণ ও সহায়তা পেয়েছেন।

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছধরা চক্র তাদের সুবিধা হাসিল করতে না পেরে কতিপয় দুর্ণীতিবাজ বন কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে বর্তমান এসিএফ মাহবুব হাসানকে বদলীর আদেশ করিয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করে বলেন জেলে মৎস্যজীবিরা। তারা রেঞ্জ কর্মকর্তার বদলীর আদেশ বাতিলের জন্য উর্ধতন কতৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন। মানববন্ধনে জেলে মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল আলম তুহিন বয়াতী, ফেরদাউস মাহমুদ, খোকন হাওলাদার, আনোয়ার হোসেন চাপরাশী, মন্টু মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102