খুলনার পাইকগাছাতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খুলনার পাইকগাছাতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটি মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ আদালতে
নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহেরা নাজনীন এবং সহায়ক কর্মকর্তা উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব উদয় কুমার মন্ডল।

উক্ত আদালত অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও বিপণন এবং খাদ্যপর্ণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও উৎপাদন তারিখ না থাকায়, খালি প্যাকেটের ওজন বেশি হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,-২০০৯ এর বিভিন্ন ধারায় মিষ্টি ব্যবসায়ী সুকান্ত ঘোষকে ১৫০০/=(পনের শত টাকা), বিজয় ঘোষকে ১০০০/= ( এক হাজার টাকা) এবং গোপাল ঘোষকে =২০০০/= ( দুই হাজার টাকা),সর্বমোট = ৪৫০০/=( চার হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেশকার ইব্রাহিম, হিরম্ময় ও আনসার সদস্য। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উক্ত ম্যাজিস্ট্রেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102