পাইকগাছার বিভিন্ন কলেজ শিক্ষকদের সাথে ডাঃ আব্দুল মজিদের মতবিনিময় – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছার বিভিন্ন কলেজ শিক্ষকদের সাথে ডাঃ আব্দুল মজিদের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

খুলনার পাইকগাছার বিভিন্ন কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সোমবার উপজেলার ৩ টি কলেজের শিক্ষকদের সাথে এ মতবিনিময় করেন।

সকাল ১১ টায় অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে ফসিয়ার রহমান মহিলা কলেজ, দুপুর ১২ টায় অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার এর সভাপতিত্বে কপিলমুনি কলেজ এবং অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে হরিঢালী মহিলা কলেজে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, বিএনপি নেতা এডভোকেট এটিএম সাইফুউদ্দীন সুমন, শেখ আনারুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, সরদার তোফাজ্জল হোসেন, সন্তোষ কুমার সরকার, হুরায়রা বাদশা, সরজিত ঘোষ দেবেন, রাসেল হুসাইন, হারুন অর রশীদ, আসাদুজ্জামান মামুন, জাহাঙ্গীর গাজী,বাবুল সরদার, শেখ তোহীদ হসেন,জাহিদ হাসান,নাজমুল হুদা মিন্টু,শামসুজ্জামান, মাসুম খান,শেখ মুন্না, মারুফ,রাসেল, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, আবু সাবাহ, মোঃ আনিসুর রহমান, আলতাফ হোসেন, শারমিন আরা ও শফিউল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102