লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহমেদ নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

অপরদিকে ঢাকা লালবাগ থানার শাহিনুর ইসলাম হত্যা মামলায় শুক্রবার একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

লালমনিরহাট ডিবি পুলিশের (ওসি) আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় এজাহার নামীয় আসামি শাকিল আহমেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের হত্যা মামলায় কালীগঞ্জ উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102