নিষেধাজ্ঞার অমান্য করে সুন্দরবনে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ – dainikprothombarta    
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

নিষেধাজ্ঞার অমান্য করে সুন্দরবনে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭২ Time View

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলার দুই দল জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পক্ষের পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলী টহল ফাঁড়ির অফিস চত্বরে এঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তুহিন কাজী (৩৫), মো. আজিম (২৫), নান্না আকন (৫৮), মো. হুমায়ূন (৪২) ও শহীদুল ইসলাম (৩২)। ওইদিন রাতে আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর রাজাপুর গ্রামের আলী হোসেন ও ধলু বয়াতীসহ একলদ জেলে গোপনে নাংলী টহল ফাঁড়ির নিশানবাড়িয়া খালে জাল পেতে মাছ শিকার করেন। এই খবর জানিয়ে দিলে বনের খাল থেকে সেই জাল জব্দ করেন বনরক্ষীরা। এতে ক্ষীপ্ত হয়ে আলী হোসেন, ধলু ও তাদের সঙ্গী জেলেরা মেরে আহত করেন প্রতিপক্ষের ওই পাঁচ জেলেকে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, বিষয়টি তিনি শুনেছেন। এব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সুন্দরবনে জেলেদের মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ও মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণে ২২দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে। নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবন, বগোপসাগরসহ দেশের সকল নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে ইলিশসহ সব ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102