লালপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় ইমা খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার তিলকপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ইমা উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরানের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায় দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর ইমা তার কয়েকজন সহপাঠীর সাথে দোকানে যাবার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মাক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইমার বাবা ইমরান জানান ভাটপাড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪বছর যাবৎ ইমা তার নানা নানীর কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারি সড়ক দূর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে।ইমার নানা সিদ্দিক আলী মন্ডল জানান সকালে ইমা সহপাঠীদের সাথে স্কুলে যায়। প্রতিদিন স্কুল ছুটি শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফিরে।

কিন্তু আজ দুপুরে তার সহপাঠীরা বাড়িতে এসে জানায় তিলকপুর বুলু চেয়ারম্যানের বাড়ি সামনে সড়ক দূর্ঘটনায় ইমা গুরুতর আহত হয়েছে। দূর্ঘনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি ইমা মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102