লালপুরে দুই শিক্ষককে লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

লালপুরে দুই শিক্ষককে লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

লালপুর প্রতিনিধি:

লালপুরে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল পৌঁনে ১০ টার দিকে বিদ্যালয়ের অদূরে এঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস (৪৭)।

ভুক্তভোগী বেলাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিদিনের মত আমরা ৫ শিক্ষক মোটরসাইকেল যোগে বিদ্যালয়ে আসছিলাম। পথে মোটরসাইকেলের গতি রোধ করে অতর্কিত ভাবে ওই এলাকার মানসুর রহমান ও আব্দুর রহমান ঝাটুর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।এতে আমরা দুই শিক্ষক আহত হয়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান শিক্ষককে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ২১ অক্টোবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগ তুলে হামলাকারীরা ষড়যন্ত্র মূলক ভাবে মানববন্ধন করেছে দাবি করেন তারা।এদিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পযন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষকরা।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানসুর রহমান বলেন, কোন শিক্ষককে মারধর করা হয় নি৷ শুধু তাদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে এবং আব্দুর রহমান ঝাটু কোন মন্তব্য করেন নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102