মীম টেলিকম ডোমারে মোবাইল দোকান চুরির ঘটনায় আটক ২জন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মীম টেলিকম ডোমারে মোবাইল দোকান চুরির ঘটনায় আটক ২জন

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী

নীলফামারীর ডোমার বাজার পৌর এলাকার ০৩ নং ওয়ার্ড সাহাপাড়া রোডে অবস্থিত মিম টেলিকম মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

ডোমার থানা সুত্রে যানা যায় কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে এসআই শাকিল আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটকৃতরা হলেন, শেরপুর জেলার মাকরাসা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে কামাল হোসেন(৩০) এবং কুমিল্লা জেলার সোনাকান্দা ২১ নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের ছেলে বাসির হোসেন বসির।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর সকালে ডোমার পৌর শহরের সাহাপাড়ায় অবস্থিত রিপন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মিম টেলিকমে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটে।

৩/৪ জনের সংঘবদ্ধ একটি চোরের দল ভোরে দোকানে লাগানো সাটারের তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে গচ্ছিত প্রায় ৯০ লক্ষ টাকার দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, মালামাল উদ্ধারের তৎপরতা চলছে এবং গ্রেফতারকৃত দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102