কয়রায় যৌথ বাহিনীর অভিযানে গাজা সহ আটক ব্যবসায়ী – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় যৌথ বাহিনীর অভিযানে গাজা সহ আটক ব্যবসায়ী

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

কয়রা খুলনা প্রতিনিধি :বিএম আলামিন

খুলনার কয়রা উপজেলায় ২নং কয়রা গ্রামের যৌথবাহিনীর অভিযানে গতকাল সন্ধ্যায় আনুমানিক ৭ টার সময় কয়রায় নৌ বাহিনীর নেতৃত্বে পরিচালিত ইউসুফ আলী (খোকা)( ৪৫) ও মোঃ সাদিকুর রহমান (৩০)নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাদের একজনের ঠিকানা ২নং কয়রা মোঃ সাদিকুর রহমান ও অন্যজনের ঠিকানা ৪নং কয়রা পুকুরপাড় মোঃ ইউসুফ আলী (খোকা) এদের মধ্যে মূল হোতা মোঃ হাসান সানা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেভাগে সটকে পড়েন।

কিন্তু এই হাসান সানার বাড়ি তল্লাশি চালিয়ে তার বাড়ির বসত ঘরের খাটিয়ার তল হতে বালতির সাহায্যে করে পুতে রাখা আনুমানিক প্রায় ২.৯৮০কেজি গাজা,একটি গাজা পরিমাপক যন্ত্র, ৩ টি মোবাইল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। কয়রা থানার ডি, জি, এফ আই এর অভিযানের তথ্য মতে এই হাসান সানার কাছে থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় । কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব করা হয়নি।

কয়রা থানার কনটিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ইয়াকুব বলেন আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও মালামাল সহ দুই ব্যক্তিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে।,,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102