খুলনার কয়রা হতে ১৬ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামী ওয়াজকুরুনি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

খুলনার কয়রা হতে ১৬ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রধান আসামী ওয়াজকুরুনি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ Time View

খুলনা ব্যুরো:

গত ১০/১০/২০২৪ তারিখ কেএমপি খুলনার আড়ংঘাটা থানায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ মামলা রুজু হয়। ভিকটিমের বাবা একটি গরুর ফার্মে চাকুরির সুবাদে স্বপরিবারে উক্ত ফার্মে বসবাস করেন। আসামী ওয়াজকুরুনি ঢালী উক্ত ফার্ম থেকে প্রতিনিয়ত গরুর দুধ সংগ্রহ করতো।

গত ০৮/১০/২০২৪ তারিখ প্রতিদিনের মত সকালে ভিকটিমের বাবা গরুর ফার্মে কাজে যায় এবং ভিকটিমের মা ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়।ভিকটিম একা বাসায় থাকে।সেই সুযোগে আসামী মোঃ ওয়াজকুরুনী ঢালী (৩৫) উক্ত গরুর ফার্মে দুধ নিতে আসে এবং ভিকটিম ঘরের সামনে থালা বাসন ধোয়ার সময় একা পেয়ে জোর করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়।

বিষয়টি একজন প্রত্যক্ষদর্শী দেখতে পেয়ে দ্রুত ভিকটিমের বাবাকে জানালে সাথে সাথে ভিকটিমের বাবা ফার্মের অন্যান্য লোকজনদের সাথে নিয়ে ঘরের দরজা খুলে আসামীকে ঘর থেকে বের করে আনে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এর পূর্বেও বিভিন্ন সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেছে।

পরবর্তীতে ভিকটিম ও আসামীর পরিবার আসামীকে ভিকটিমের সাথে বিবাহ দিবে বলে আসামীকে তার পরিবার নিয়ে যায়।পরবর্তীতে আসামী কৌশলে আত্মগোপনে থেকে ধর্ষণকান্ড ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে।

১৬ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬(স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ধর্ষণের সাথে জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান শুরু করে এরই ধারাবাহিকতায় অদ্য ২০ অক্টোবর ২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন টেপাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী ওয়াজকুরুনি ঢালী (৩৫), পিতা- আমজেদ ঢালী, সাং শলুয়া পাশখালী, থানা-আড়ংঘাটা, কেএমপি, খুলনাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আড়ংঘাটা কেএমপি, খুলনা থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102