পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪২ Time View

পাইকগাছা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

“উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রায়।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ (তুহিন), প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এসএম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ইয়াছিন আলী খান,মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক রাজু আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভা পরবর্তীতে একই স্থানে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। এসময়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে কৃষক-কৃষানীদের মাঝে পুরষ্কার ও বীজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102