শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিজয়া দশমীতে আমুড়কাটাস্থ কড়ুলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ নেয়। সোলাদানা ইউনিয়নের ৯টি মন্দির কমিটি কর্তৃক এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এনামুল হক।

আমুরকাট সার্বজনীন মন্দির কমিটির সভাপতিত্বে বাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বিজয়ীদের মাঝে নগদ ২০ হাজার,১৫ হাজার ও ১০ হাজার সান্তনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় রত্নতরী প্রথম,রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয়, আলমশাহী তরী তৃতীয় ও স্বপ্নতরী চতুর্থ স্থান অধিকার করে।

পুরস্কার বিতারণী অনুষ্ঠানে সম্মানী অতিথি ছিলেন,কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম ও যুবদল খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আআসলাম পারভেজ, যুবদল নেতা তোহিদুল ইসলাম মুকুল, ইমরান সরদার,জজ্বেস্বর সানা, ঠাকুর দাস সরদার,কিশোর কুমার মন্ডল,অধ্যপক রমেন্দ্র নাথ সরকার ও প্রতীত পবণ রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102