বগুড়া শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়া শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের শিশুপার্ক এলাকায় শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শিশু পার্ক চত্ত্বরে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার,  শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল,  শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামসহ শিক্ষক ও বিশিষ্ট সুধীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102