শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছে – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত হৃদয় হোসেন।
শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে হৃদয় হোসেন (২৪) নামে একজন নির্মাণ শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নিকটাত্মীয় রিয়াদুল ইসলাম হাওলাদার জানান, হৃদয় হোসেন একজন নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার উত্তর কদমতলা গ্রামের রুহুল আমীন গাজীর বাড়ীতে রাজমিস্ত্রীর হেলপারের কাজ করছিলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় রড কাটা মেশিনের তার খুলে নেওয়ার সময় সে তড়িতাহত হয়। তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয় উত্তর কদমতলা গ্রামের ফরিদ হাওলাদারের পুত্র। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন,হাসপাতালে আনার আগেই হৃদয় মারা গেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান বলেন, বিদ্যুৎ স্পৃষ্ঠে মারা যাওয়ার খবর কেউ তাকে জানায়নি । তবে বিষয়টির খোঁজ নিবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102