সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View

সখিপুর (টাঙ্গাইল)  প্রতিনিধিঃমোঃ আবু বকর সিদ্দিক (অপু) 

টাঙ্গাইলের সখীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার অভিযোগে তিন আড়তদারকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বড়চনা ও কুতুবপুর বাজারে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযানে সহায়তা করেন সখীপুর থানার একটি টিম ও সিভিল সার্জন কার্যালযের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারী ইন্সপেক্টর।এ সময় সখীপুর উপজেলাধীন কুতুবপুর বাজারে মুরগীর খামারি  ও ডিমের পাইকারী আড়তে বিক্রয় রশিদের দর উল্লেখ না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শণ না করায় মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০ হাজার টাকা, মেসার্স এস এস এস এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, বড়চওনা বাজারে একই অপরাধে জাকিয়া এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, জেলার সখীপুর উপজেলাধীন তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102