টানা ৬ দিনের বন্ধের ফাঁদে বুড়িমারী স্থলবন্দর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টানা ৬ দিনের বন্ধের ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯১ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে। ভারতীয় চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৬ অক্টোবর) সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রফতানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রফতানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। তবে, আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কর্মকার্তা এ এস এম আকরাম সম্রাট বলেন, আমাদের পাসপোর্ট ধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এবং অফিসসহ দাফতারিক কাজ চলমান থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আহসান হাবীব সরকার পলাশ বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102