ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্র সোহানের মরদেহ দুই দিন পর উদ্ধার – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্র সোহানের মরদেহ দুই দিন পর উদ্ধার

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) এর মরদেহ দুদিন পর আজ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৬ই অক্টোবর) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার, কামারজানি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন। এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকার, হিন্দু পাড়া এলাকা গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোহান। নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলার, হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের অধ্যায়নরত ছাত্র। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহান তার আরও ৮-১০জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দরে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করে তার সন্ধান পাননি। চিলমারী ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ নারায়ণ চন্দ্র বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি এলাকার, সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে অনেক তল্লাশি করে তার সন্ধান পাননি।

চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ আজ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102