এমসিজের উদ্যোগে’মোবাইল জার্নালিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

এমসিজের উদ্যোগে’মোবাইল জার্নালিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View

বেরোবি প্রতিনিধি :মাসিকুল হাসান সোহেল:

বেরোবিতে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে( এমসিজে) শিক্ষার্থীদের নিয়ে ‘মোবাইল জার্নালিজম ও সামাজিক যোগাযোগ মাধ্যম’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিজস্ব ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাবিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. কাবিল খান জামিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: রকিব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: রহমতুল্লাহ,উপস্থিত ছিলেন বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সরোয়ার আহমেদ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শোয়েবুর রহমান শোয়েব।

কাবিল খান জামিল বলেছেন বর্তমান সময়ে সংবাদকে সংজ্ঞায়ন করলে মোবাইল শব্দটি আগে আসে, ‘নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া/ মোবাইল ইজ সোশ্যাল মিডিয়া হিসেবে। আধুনিক সাংবাদিকতায় মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল ফোন সাংবাদিকতার গতি প্রকৃতি বদলে দিয়েছে । বর্তমান সময়ে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ করা, এডিট করা,কনটেন্ট তৈরি করা সম্ভব,গল্প বানানো সম্ভব । সময়ের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান, তাবিউর রহমান তার সমাপনী বক্তৃতায় অধ্যাপক ড.কাবিল খান জামিল ও রকিব আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামীতে আরও এ ধরনের সেমিনার এর আয়োজন করবেন বলে আশা ব্যক্ত করেছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102