লালপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ায় আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় সাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ২ টার দিকে কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। নিহত সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে ও আটককৃত সাহেব আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালামের দোকানে দীর্ঘদিন যাবত বাকি খেতেন সাহেব আলী। বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দের জেরে গভীর রাতে মুদির দোকানে আগুন লাগিয়ে দেয় সালাম। বিষয়টি টের পেয়ে সালাম দোকানের বাইরে আসলে পিছনে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা সাহেবকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102