লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হা*ম*লার প্রতিবাদে ইউনিয়নে ইউনিয়নে বি*ক্ষো*ভ মিছিল – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হা*ম*লার প্রতিবাদে ইউনিয়নে ইউনিয়নে বি*ক্ষো*ভ মিছিল

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

লালপুর প্রতিনিধি:

লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭সেপ্টম্বর) রাতে উপজেলার লালপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনার প্রতিবাদে শনিবার বিকালে লালপুর উপজেলার ইউনিয়নের ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, জিটু (৩৫) ও টিপু (৩২) , শামীম(৩৮), ফারুক (২৬), মুনছুর (২৭), হানিফ (২০) সহ কয়েকজন সন্ত্রাসী উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু কে মারপিট করেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হারুনার রশিদ পাপ্পু কে আহত অবস্থায় উদ্ধার করে।

এঘটনায় হারুনুর রশিদ পাপ্পু নিজেই বাদি হয়ে ৮ জন সহ আরও ২/৩ জন অজ্ঞাতের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো জিটু ইসলাম, টিপু ইসলাম, রনি ইসলাম, টগর হেসেন, শামীম হোসেন, মুনছুর রহমান, ফারুক হোসেন, হানিফ আলী প্রমূখ। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102