মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

সখিপুর টাঙ্গাইল প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনার থেকে একটি মিছিলটি বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশ করে।

এতে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিনসহ মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102