বেরোবিতে নতুন ডিন ও চার বিভাগীয় প্রধান নিয়োগ – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেরোবিতে নতুন ডিন ও চার বিভাগীয় প্রধান নিয়োগ

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জীব ও ভ‚-বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

বাংলা বিভাগের প্রফেসর ড. শফিকুর রহমান বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রফিউল আজম খান ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা আমিরুন নেছা সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে এসব দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। উক্ত পদে তাঁদের নিয়োগ আদেশ পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102