ব‌্যবসা‌য়ি‌ পেটানো সদ‌্য ব‌হিস্কৃত বিএন‌পি নেতা বাবুল আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ব‌্যবসা‌য়ি‌ পেটানো সদ‌্য ব‌হিস্কৃত বিএন‌পি নেতা বাবুল আটক

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

খুলনা ব্যুরো:

খুলনার কয়রা উপজেলায় ব‌্যবসা‌ প্রতিষ্ঠা‌নে হামলা ও ব‌্যবসা‌য়ি‌কে মারধ‌রের ঘটনায় সদ‌্য ব‌হিস্কৃত উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব নূরুল আমিন বাবুল গ্রেপ্তার হ‌য়ে‌ছে। শ‌নিবার রা‌তে খুলনার বয়রা থে‌কে ডি‌বি পু‌লিশ তা‌কে আটক ক‌রে।

গ্রেপ্তা‌রের বিষয়‌টি‌ নিশ্চিত ক‌রে‌ছেন কয়রা থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গত ১৯ সে‌প্টেম্বর কয়রা বাজা‌রের ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে হামলা ও ব্যবসায়ি‌দের মে‌রে আহত করার ঘটনায় শ‌নিবার (২১ সে‌প্টেম্বর) ১৪ জন‌কে আসামি ক‌রে থানায় মামলা দা‌য়ের হয়। যার নম্বর ১১।

এর আগে গত ২০ সে‌প্টেম্বর দ‌লীয় শৃঙ্খলা ভ‌ঙ্গের দা‌য়ে কয়রা উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মোঃ নূরুল আমিন বাবুল‌কে দ‌লের প্রাথ‌মিক সদস‌্য পদসহ সকল প্রকার পদ থে‌কে ব‌হিস্কার করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জানতার অভ্যুত্থানের পর কয়রা থানায় ঘাট দখল, ঘের দখল, জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সদ‌্য ব‌হিস্কৃত এই সদস্য সচিব বাবুলের বিরুদ্ধে। তার দাপটে কয়রার সাধারণ জনগণ অতিষ্ঠ থাক‌লেও ভ‌য়ে মুখ খোলেন নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন শ্রমিক বলেন, বাবুল কয়রা বাসস্ট্যান্ড দখলে নিয়ে আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি শুরু করে। এ ছাড়া ঘের দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিরোধী রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে। তার বাহিনীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের খবর কয়রার সাধারণ মানুষের কাছেন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102