বিরামপুরে পল্লিতে ধানক্ষেত থেকে আদিবাসী মহিলার লাশ উদ্ধার – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বিরামপুরে পল্লিতে ধানক্ষেত থেকে আদিবাসী মহিলার লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ Time View

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সন্দলপুর এলাকায় ধানক্ষেত থেকে এক আদিবাসী মহিলার লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। গতকাল ২১শে সেপ্টেম্বর শনিবার উক্ত সন্দলপুর এলাকার লোকজন মাঠে গরু চরাইতে গেলে লাশ দেখতে পেয়ে বিরামপুর থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত আদিবাসী মহিলার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরন করেন।

এবিষয়ে বিরামপুর থানার পুলিশ মামলার আইও এস,আই এরশাদ জানান, ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে ৩৫ বছর বয়সী চৈতী পাহানকে মৃত অবস্থায় উপজেলার খানপুর ইউনিয়নের সন্দলপুর এলাকার কাঁচা রাস্তার পাশের আমন ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন।
তিনি আরো জানান, এ বিষয়ে ঘটনার দিন বিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। বিরামপুর থানায় মামলা নং -১০। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ পেয়ে দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, থানা ওসি (তদন্ত) মমিনুল হক সহদায়িত্ব প্রাপ্ত কর্মকতাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102