সাতছড়ি রাস্তায় সুরমা বাগানে ডাকাতি মোটরসাইকেল ছিনতাই – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সাতছড়ি রাস্তায় সুরমা বাগানে ডাকাতি মোটরসাইকেল ছিনতাই

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

এম ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাবেক ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আক্রমণ করে বসে একটি চক্র। ভোক্তভোগির মোটরসাইকেটি নিয়ে যায় ডাকাত দল।

গতকাল বুধবার ১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যার পর আনুমানিক সাড়ে সাতটার দিকে সাতছড়ি রাস্তার সুরমা চা বাগানে ডাকাতিটি সংঘটিত হয়।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২ নং আম্মাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ নুরুল ইসলামের পিছু নেয় ডাকাত দল। এ সময় অপর ৩টি মোটরসাইকেলে তারা তাকে ধাওয়া করে পিছন পিছন আসতে থাকে।

অবশেষ সুরমা চা বাগানের রাস্তায় এসে দেখে আরেক দল গাছ ফেলে রেখে অদুরে দাড়িয়ে আছে। তখন বাধ্য হয়ে সাইকেলে ব্র্যাক কষার সাথে সাথে পিছনের লোকগুলোও কাছে এসে পৌছায় এবং আক্রমণ করে বসে নুরুল ইসলামকে। এতে জখম হইছে নুরুল ইসলাম। তার নিকটে থাকা নগদ টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।

পরবর্তিতে ট্রাক গাড়ির সহযোগীতায় চুনারুঘাট এসে চিকিৎসা নিয়ে বাড়িতে পৌছায়। এই নিয়ে আজ সে চুনারঘাট থানায় গিয়েছিল মোটরসাইকেলটির কাগজ পত্র ও ঘটনাটি প্রসাশনকে অবগত করতে।

উল্লেখ্য যে, এমনিতেই সাতছড়ি রাস্তায় ডাকাতি হয় অহরহ। থানায় পুলিশ সদস্যের উপস্থিতি কম থাকায় টহল পুলিশিং কার্যক্রমে বিঘ্ন ঘটায় ডাকাতির উপদ্রব বেড়েছে আরও!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102