তারাকান্দায় প্রাইভেটকার সিএনজির সংঘর্ষে নিহত-২ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

তারাকান্দায় প্রাইভেটকার সিএনজির সংঘর্ষে নিহত-২

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৬ Time View

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে।এবং অপরাপর দুই সিএনজি যাত্রী আহত হবার ঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

২০ সেপ্টেম্বর (শুক্রবার)সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তালদিঘী পশ্চিমপাড়া নামক স্থানে এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান,ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের পশ্চিম তালদিঘী নামকস্থানে অজ্ঞাত একটি দ্রুতগতির প্রাইভেটকার চলন্ত অবস্থায় সিএনজিটির পিছনে ধাক্কা দিলে সিএনজিটি মারাত্নকভাবে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান সিএনজিটির চালক মো.রব মিয়া(২২)।এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পর সেখানে দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজিটির যাত্রী রাহাত হোসেন(৩২)।

নিহত সিএনজি চালক রব মিয়া তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আ.কাদিরের পুত্র এবং রাহাত হোসেন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের রজব আলীর পুত্র।

আহতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা (৩৬) এবং মজিবর রহমানের মেয়ে তাসলিমা (৪০)।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় নিহত সিএনজি চালকের লাশ এবং সিএনজিটি থানা হেফাজতে আনা হয়।এদিকে হাসপাতালে মারা যাওয়ায় রাহাত হোসেনের লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রব মিয়ার লাশটি আত্নীয়স্বজনের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা সম্ভব হয়নি।আইনানুগ সকল প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102