জগদীশপুর, মাধবপুরে মিলাদুন্নবী (স.) জসনে জুলুস পালন – dainikprothombarta    
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জগদীশপুর, মাধবপুরে মিলাদুন্নবী (স.) জসনে জুলুস পালন

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

এম ফজলুর রহমান খালেদ :

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭ নং
জগদীশপুর ইউপি শাখার আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (স.) ও জসনে জুলুস পালন করা হয়।

অত্র সংগঠনের ৭ নং জগদীশ পুর ইউনিয়ন শাখার
সভাপতি সৈয়দ আতাউল হোসাইন (শরীফ সাহেব পীর সাহেব চারা ভাঙ্গা হাবেলি!) ওসেক্রেটারি, মুফতি মুস্তাক আহমদ সাহেবের নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী (স.) ও জসনে জুলুস এবং আলোচনা সভা পরিচালিত হয়।
শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত মুসলমান অংশ নেন।

আজ ১৬ ই সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টায় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে রেলি শুরু হয়, মির্জাপুর হয়ে তেমুনিয়াসহ মুক্তিযুদ্ধা চত্বর হয়ে আবার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব’ (পীর সাহেব চারা ভাঙ্গা হাবেলি)
মাওলা ইব্রাহিম সিদ্দিকী সাহেব,মাওলানা আনিস ফেরদৌস,সৈয়দ সামছুল আরেফিন রাজীব,
জাহাঙ্গীর আলম,মাওলানা কারী আলী আহমদ ও মোহ জোবাইর মিয়া প্রমুখ।

এই জশনে মিলাদুন্নবী (স.) জগদীশপুর বাসীর জন্য একটি ধর্মীয় উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে এবং তাঁদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতা বৃদ্ধি করেছে।

বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তাঁর শিক্ষা ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102