অতি বৃষ্টির কারণে খুলনায় বিএনপির সমাবেশ পিছিয়ে ১৭ তারিখ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

অতি বৃষ্টির কারণে খুলনায় বিএনপির সমাবেশ পিছিয়ে ১৭ তারিখ

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ Time View

খুলনা ব্যুরো:

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আজকের সমাবেশ ও র‍্যালির কর্মসূচি একদিন পেছানো হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর জিয়া হল চত্বরে দুপুর আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে। গণঅভুত্থান পরবর্তী সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। এজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সমাবেশে লক্ষাধিক লোকের উপস্থিত হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, গণতন্ত্র দিবসে খুলনা নগরী জনসমুদ্রে পরিণত হবে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে র‍্যালি যশোর রোড হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হবে। এটি হবে খুলনার ইতিহাসে সবচেয়ে বড় র‍্যালি। কর্মসূচি সফলে পাঁচটি উপকমিটি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102