কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ আল-আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও হত্যার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কয়রা উপজেলা উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয় সামনে এসে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান।এসময় কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব হেলাল উদ্দীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা,যুগ্নআহবায়ক রবিউল ইসলাম,বাবলু,ওবায়দুল্লাহ,আশরাফুল,ইকবাল,মাসুম,রুস্তম,বাবলু,ফজলু,মিঠু, মাকসুদ,আনিছুর, আনিছুর সদর,শহিদুল,ফেরদাউছ,দেলোয়ার সহ উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে নেতারা, গোপালগঞ্জে এস এম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102