সাতক্ষীরা কালিগঞ্জে সিপিপি’র নির্বাচন সম্পন্ন টিম লিডার মিয়ারাজ,ডেপুটি টিম লিডার পারভেজ ও মুন্নি – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সাতক্ষীরা কালিগঞ্জে সিপিপি’র নির্বাচন সম্পন্ন টিম লিডার মিয়ারাজ,ডেপুটি টিম লিডার পারভেজ ও মুন্নি

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

মোঃ আমিনুর রহমান,কালিগঞ্জ প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলায় তিন ক্যাটাগরিতে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি’র)আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসডিআর প্রকল্পের সহযোগিতায় উপজেলা টিম লিডার, উপজেলা ডেপুটি টিম লিডার (পুরুষ) ও ডেপুটি টিম লিডার (নারী) পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৭-সেপ্টেম্বর) বেলা ১০ থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার শিমু-রেজা এম.পি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন মিয়ারাজ হোসেন ৪০ ভোট পেয়ে। প্রতিদ্বন্ধি প্রার্থী আফজাল হোসেন ৩৫ ভোট, আতিয়ার রহমান ২১ ভোট, রাজবুল হাসান রাজু ১ ভোট পেয়েছেন। ডেপুটি টিম লিডার (পুরুষ) নির্বাচিত হয়েছেন পারভেজ ইসলাম। তিনি ৫৫ ভোট পেয়েছেন।তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলতাফ হোসেন ১২ ভোট, আব্দুল্লাহ আল আমিন ২ ভোট, শাহিনুর রহমান পেয়েছেন ২ ভোট। ডেপুটি টিম লিডার (মহিলা) মুন্নি পারভীন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী জাকিয়া সুলতানা (কেয়া)৩২ ভোট, জাকিয়া রাজিয়া ৮ ভোট, তাহমিনা পারভীন পেয়েছেন ১ ভোট।

নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করেন খুলনার সিপিপি’র আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ, ঢাকা সিপিপি’র প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও প্রশাসনের মোকাম্মেল হক, শ্যামনগর উপজেলার সিপিপি’র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ।

সরকারি পিজাইডিং অফিসার ছিলেন বিপ্লব তপাদার, দীপঙ্কর সাহা, কাজী গোলাম মুর্তজা। পোলিং অফিসার ছিলেন রফিকুজ্জামান মুন্না, মাকসুদুর রহমান মুকুল ও মহিববুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102