বিএনপির বৈঠকে হামলা, ইউপি চেয়ারম‌্যান কারাগারে – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিএনপির বৈঠকে হামলা, ইউপি চেয়ারম‌্যান কারাগারে

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রা‌ণিগঞ্জ ইউপি চেয়ারম‌্যান মঞ্জুরুল ইসলামকে জেলহাজ‌তে পা‌ঠি‌য়ে‌ছে আদালত। সোমবার (৯ সে‌প্টেম্বর) দুপু‌রে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তা না মঞ্জুর করে জেলহাজতে পাঠা‌নোর আদেশ দেন। বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

জানা গে‌ছে, গত ৩০ আগস্ট রা‌ণিগঞ্জ ইউনিয়‌নের ফ‌কি‌রেরহাট বাজা‌রের চৌরাস্তা মো‌ড়ে সাংগঠ‌নিক বৈঠ‌কে ব‌সেন বিএন‌পির স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় রা‌ণিগঞ্জ ইউপি চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নয় নম্বর ওয়ার্ড আ’ লী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর আলম, এক নম্বর ওয়ার্ড আ’ লী‌গের সভাপ‌তি ও ইউপি সদস‌্য জয়নাল আবে‌দিন, দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস‌্য ও ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচ্চু মিয়ার নেতৃ‌ত্বে বিএনপির ওই বৈঠ‌কে হামলা চালা‌নো হয়। এতে বিএনপি কর্মী মোনারুল ইসলাম, দুলাল মিয়া, লুৎফর রহমান,কপিল উদ্দিনসহ ছয় জন আহত হন। হামলায় মোনারুল ইসলাম গুরুত্বর আহত হ‌লে তার মাথায় আট‌টি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় গত চার সে‌প্টেম্বর রা‌ণিগঞ্জ ইউনিয়নের যুবদ‌লের সভাপ‌তি ও তিন নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য আসলাম মিয়া বাদী হয়ে ১১জন‌কে আসামি ক‌রে চিলমারী থানায় মামলা ক‌রেন।

মামলার বাদী আসলাম মিয়া জানান, হা‌সিনা সরকা‌রের পদত‌্যা‌গের পর রা‌ণিগঞ্জ ইউনিয়ন বিএন‌পি‌কে সুসংগ‌ঠিত করার ল‌ক্ষ্যে আমরা বৈঠক‌ের আয়োজন ক‌রি। তারা আমা‌কে উদ্দেশ‌্য ক‌রে ‌দে‌শি অস্ত্র ও লা‌ঠি‌সোঁটা নি‌য়ে হামলা চালায়। সেখা‌নে উপ‌স্থিত নেতাকর্মী আমা‌কে রক্ষা কর‌তে গে‌লে আহত হয়। এজন‌্য আমি বাদ‌ী হ‌য়ে মামলা ক‌রে‌ছি।

চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। ওনার অনুপ‌স্থি‌তে প‌্যা‌নেল চেয়ারম‌্যান ইউনিয়‌নের কার্যক্রম প‌রিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102