ফুলপুরে গভীর রাতে জুয়ার আসর পুড়িয়ে দিলো নবাগত ওসি রাশেদুজ্জামান – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলপুরে গভীর রাতে জুয়ার আসর পুড়িয়ে দিলো নবাগত ওসি রাশেদুজ্জামান

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ Time View

মাহাবুল ইসলাম পরাগ,ফুলপুর ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর থানাধীন ৬ নং পুয়ারী ইউনিয়ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে জুয়া খেলার সংবাদ পাওয়ার পর।ফুলপুর থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ, রাশেদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক জুয়ারিদের গ্রেফতারের লক্ষ্যে শনিবার দিবাগত রাত ১.৪০ ঘটিকায় দ্রুত ঘটনাস্থলে যায়, জুয়ারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক বেদিক দৌড়ে ১৫/২০ জন জুয়ারি জুতা সেন্ডেল ও জুয়া খেলার সামগ্রী, ত্রিপাল, ১৫ বান্ডিল তাস রেখে পালিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায় যে বিএনপির কিছু নামধারী নেতার নেতৃত্বে বিখ্যাত জুয়ারি জামাল, সোহেল,মনির হোসেন, লাবলু,শহিদুল ইসলাম, সুমন, তোফাজ্জল গং কয়েক দিন থেকে বিভিন্ন নির্জন জঙ্গলে, গাছের বাগানে, বিলের পাড়ে জুয়ার আসর বসায়।স্থানীয় লোকজনের উপস্থিতিতে জুয়ার আসরের সরঞ্জাম পুড়ে ফেলা হয়। নবগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান এর এমন তৎপরতায় স্থানীয় পুয়ারী বাসি খুবই খুশি। ফুলপুর থানা পুলিশ কে ধন্যবাদ জানান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন যে কোন অপরাধমূলক তথ্য আমাকে দিন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।তিনি আরো বলেন নির্দোষী কে নয় আমি দোষীকে শাস্তি দেবো । আপনারা সাধারণ জনগণ নির্দ্বিধায় সরাসরি ফুলপুর থানা পুলিশকে সহযোগিতা করবেন আমি মনে করি । আমি ফুলপুরকে ফুলের মত সাজাতে চাই যদি আপনার সাধারণ জনগণ আমার পাশে থাকেন , মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ,সকল ধরনের অপরাধ আমি ফুলপুরবাসীকে নিয়ে নির্মূল করব ইনশাল্লাহ।

ফুলপুরবাসীর জন্য আমার অফিসের দরজা সব সময় খোলা থাকবে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃরাশেদুজ্জামান বলেন পুলিশের এ অভিযান চলমান থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102