চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে মো. জেলাল (৪০) নামে এক রাজ মিস্ত্রির বিরুদ্ধে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মজাইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুটির মা চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ওই শিক্ষার্থী স্কুল মাঠে খেলাধুলা করছিলেন। এ সময় অভিযুক্ত জেলাল শিশুটিকে বিস্কুট ও চকলেটের লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গোপনাঙ্গে রক্তপাত হলে শিশুটি আত্মচিৎকার করতে থাকলে জেলাল পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে মাকে জানালে তাকে দ্রুত চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

চিলমারী হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে দোষীর বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102