পিটুনির শিকার সেই হাতিকে পাঠানো হলো গাজীপুর সাফারি পার্কে – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পিটুনির শিকার সেই হাতিকে পাঠানো হলো গাজীপুর সাফারি পার্কে

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

মাহাবুল ইসলাম পরাগ,গাজীপুর:

নারায়ণগঞ্জ থেকে নির্যাতনের শিকার সেই হাতি উদ্ধার।
অবশেষে কুমিল্লায় নির্যাতনের শিকার নিহারকলি নামের সেই হাতিটিকে উদ্ধার করে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার আমেরিকান সিটি থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় মনিরুল ইসলাম নামে এক মাহুতকে আটক ও তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রূপগঞ্জের পূর্বাচল থেকে হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়েছে।

সম্প্রতি ১৭ বছর বয়সী নিহারকলি হাতিটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাণী অধিকার কর্মীরা এ বিষয়ে সোচ্চার হলে বিষয়টি পরিবেশ উপদেষ্টার নজরে আসে। তিনি হাতিটিকে উদ্ধারের নির্দেশ দিলে ২৯ আগস্ট বন বিভাগ কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে একটি পুরুষ হাতি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠায়।

তবে সেই হাতির সঙ্গে নির্যাতনের শিকার হাতির মিল না থাকায় বন বিভাগ আজ শনিবার রূপগঞ্জের পূর্বাচলে অভিযান চালিয়ে মাহুত মনিরুলকে আটক ও হাতিটিকে উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102