নিজ ঘরেই যুবককে জবাই করে হত্যা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নিজ ঘরেই যুবককে জবাই করে হত্যা

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তাহমিদুল রহমান তারা (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিদুল ওই এলাকার মৃত আহমেদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাহমিদুলকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাহমিদুল তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ও পরিবার ঘরের বাইরে থাকায় এই হত্যাকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ভাই ইউপি সদস্য মুকুল বলেন, আমার ভাই খুবই সাদামাটা জীবনযাপন করত। তার বউ বিদেশে থাকে। যারা আমার ভাইকে খুন করেছে। তাদের বিচার চাই।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102