সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪৩২ Time View

মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:

সন্দ্বীপভিত্তিক ২৯ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ’ এর উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ধনিরাম পাড়া, মাটিরাংগা উপজেলার শফি টিলা, অযোধ্যার মোড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, উপদেষ্টা-লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল ও এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন,আবুধাবী প্রবাসী মুনসুর সন্দ্বীপী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান, মো.আশরাফ উদ্দিন রনি প্রমুখ্।

প্রসঙ্গত সংগঠনটি ২০২১ সালের ১জুন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সন্দ্বীপ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাজ সেবামূলক কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102