জামায়াত ইসলামের নেতাদের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জামায়াত ইসলামের নেতাদের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১২ Time View

কালিগঞ্জ প্রতিনিধি,আমিনুর রহমান:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় নলতা ইউনিয়ন জামায়াতের আমীর আকবার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু রাসেল আসকারী, আদর্শ শিক্ষক ফোরাম নলতা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মজিদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নলতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী।

এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষক মন্ডলী সমাজের দর্পণ স্বরূপ, শিক্ষার্থীদের রূহানী পিতা। সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা দূরীকরণে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । শিক্ষক মন্ডলীই পারেন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। শিক্ষক মন্ডলী নিজেরা ইসলামী আদর্শের অনুসারী হবেন এবং শিক্ষার্থীদের ইসলামী আদর্শের লালন করার জন্য অনুপ্রেরণা দান করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102