রায়পুরের ৩নং চর মোহনায় বন্যাদুর্গত মানুষের পাশে সফিকুর ভূঁইয়া – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরের ৩নং চর মোহনায় বন্যাদুর্গত মানুষের পাশে সফিকুর ভূঁইয়া

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৮ Time View

আরিফ হোসেন রুদ্র,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন চর মোহনা ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে রাতের আঁধারে খাদ্য উপহার পৌঁছে দিচ্ছেন উপজেলা বিএনপি নেতা সফিকুর রহমান ভূঁইয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গেল শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে শুরু করে টানা ৫/৬দিন যাবত দিন রাত একাকার করে রায়পুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি সহ-সভাপতি সফিকুর রহমান ভূঁইয়া শুকনো খাবার ২৫০০জনকে বিতরণ করেন।

এসময় তার সাথে ছিলেন, ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সফিকুর রহমান ভূঁইয়া জানান, আমি এবং আমার পরিবার বরাবরই রায়পুর উপজেলা তথা চর মোহনা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে কাজ করেছি। দীর্ঘ বছর ক্ষমতায় না থেকেও দেশ-বিদেশ যেখানেই ছিলাম চেষ্টা করেছি সাধ্যানুযায়ী মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য।
তারই ধারাবাহিকতায় এবারের বন্যা সঙ্কটেও আমার এ খাদ্য উপহার বিতরণ অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102