ডোবার পানিতে ডুবে রাফসান নামের তিন বছরের শিশুর মৃত্যু – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোবার পানিতে ডুবে রাফসান নামের তিন বছরের শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

লালপুর উপজেলা প্রতিনিধি,মাসুদ রানা:

লালপুরে ডোবার পানিতে ডুবে রাফসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাফসান নবীনগর গ্রামের রাকিবুল রহমানের ছেলে। পানিতে ডুবে তার মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় রাফসান। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে ডোবা থেকে তাকে উদ্ধার করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে শিশু রাফসানকে মৃত ঘোষণা করেন।

রাফসানের বাবা রাকিবুল রহমান জানান, সে বাড়ির আশপাশে খেলছিল। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, পানিতে ডুবে শিশু রাফসানের মৃত্যু হয়েছে। বর্তমান অতিবৃষ্টি ও নদীতে বানের পানি বৃদ্ধি পাওয়াই চারদিকে খালবিলে পানি জমেছে। এ বিষয়ে শিশুসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102