লালমনিরহাটে ৫৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে ৫৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে ৫৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানিক দল।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম। এর আগে বুধবার বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হল- মহিষখোচা ইউনিয়নের ফারুক মিয়ার ছেলে কামরুজ্জামান ওরফে আবু মিয়া (২৬), হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দীনবন্ধুর ছেলে গৌরাঙ্গ কুমার বর্মন (২২) ও কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মৃত তসলীম উদ্দীনের ছেলে মো. নূর আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার মহিষখোচায় অবস্থিত আসামি মো. কামরুজ্জামান ওরফে আবু মিয়ার বাড়িতে অভিযান চালায় তাঁদের একটি অভিযানিক দল। সে সময় বাড়ির উঠানে পাটকাঠির মাচার মধ্যে লুকিয়ে রাখা ৫৯৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার এবং ঘটনাস্থল থেকে উল্লিখিত ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা দির্ঘদিন থেকে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজসে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা করে আসছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102