কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হস্তক্ষেপে মডার্ণ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হস্তক্ষেপে মডার্ণ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৫ Time View

ইমরান হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাস্থ্য বিভাগের অনিয়মের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনকালে গত ১৮ আগস্ট, ২০২৪ তারিখে কেশবপুরস্থ মডার্ণ ক্লিনিকে অপারেশন চলাকালীন সময়ে অবস্থান করে এবং মো: মোস্তফা কামরুজ্জামান  (SACMO) স্যাকমো কে হাতেনাতে ধরে ফেলে।

মোস্তফা কামরুজ্জামান নিজের যথাযথ শিক্ষাগত, কারিগরি দক্ষতা ও যথাযথ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত ধরেই মডার্ণ ক্লিনিকে অপারেশন করে আসছেন।
উল্লেখ্য বাংলাদেশের আইন অনুযায়ী একজন এমবিবিএস চিকিৎসক, এনেস্থিসিয়া চিকিৎসক ও এসিস্ট্যান্ট হিসেবে চিকিৎসক থাকার বাধ্যবাধকতা রয়েছে।

মোস্তফা কামরুজ্জামান চিকিৎসক না হয়েও নিজেই এনেস্থিসিয়া ছাড়াই অপারেশন করছিলেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ তাকে হাতেনাতে প্রমাণ পাওয়ায় অবরুদ্ধ করে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।
এরই প্রেক্ষিতে ১৯ আগস্ট ২০২৪ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সহ একটি প্রতিনিধিদল কেশবপুরস্থ মডার্ণ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন ক্লিনিকের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।

প্রতিনিধিদলটি জানান, ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ কেশবপুর এর সহযোগিতায় কেশবপুর স্বাস্থ্য বিভাগের এমন অনিয়মের বিরুদ্ধে কার্যক্রম চালু রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102