বগুড়া শিবগঞ্জ উচ্ছেদ হলো সড়কের অবৈধ স্থাপনা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়া শিবগঞ্জ উচ্ছেদ হলো সড়কের অবৈধ স্থাপনা

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

মোঃ আবু হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে পৌরশহরের প্রাণকেন্দ্র নাগরবন্দরে সড়কে দখল করে অবৈধভাবে স্থাপন করা ২০টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান।
এই উচ্ছেদ পরিচালনার জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসন, সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও মা ইলেকট্রনিক্সে স্বত্ত্বাধিকারী ফারুক আহমেদ।আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, আবু বক্কর,হানিফ উদ্দিন,আমিনুল ইসলাম ,মুশফিক, সাবেক পৌর কাউন্সিলর ইয়াকুব আলী,আজিজার রহমান,বুলু মিয়া ও স্থানীয় ব্যবসায়ী ভাইদের। আশা করছি এই অভিযর অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে পথ ব্যবসায়ী পানের দোকানদার মেহেদি হাসান বলেন জনকল্যাণে এ অভিযান ভালো তবে আমার পরিবারের ৫ জন সদস্য এখন কিভাবে আমাদের সংসার চলবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান বলেন, পৌরশহরে গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে নাগরবন্দর এলাকা রয়েছে। এখানে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাতে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পুনরায় দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। কেউ যদি নির্দেশ অমান্য করে দোকান বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102