ভারি বর্ষনে পানি বন্দি হয়ে আছে পশ্চিম মাইটভাংগা ও মুছাপুরের কয়েকশ পরিবার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভারি বর্ষনে পানি বন্দি হয়ে আছে পশ্চিম মাইটভাংগা ও মুছাপুরের কয়েকশ পরিবার

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫০ Time View

মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:

গত কয়েকদিনের টানা ভারি বর্ষনে পশ্চিম মাইটভাংগা ও মুছাপুরের অধিকাংশ এলাকা প্লাবিত হয় আছে।এতে পানি বন্দি হয়ে আছে কয়েকশ পরিবার। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘর থেকে বের হলে হাটু পরিমাণ পানি ডিঙ্গিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষদের।

এই বিষয়ে মাইটভাংগা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের মামুন নামে একজন সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার আশে পাশের বাড়ি গুলোতে বসতঘর বাদে বাড়ির উঠান,বাগিচা চাষের জমি, পুকুর, খাল বিল সব ডুবে একাকার হয়ে গেছে।এতে আশেপাশের খাল বিলের ময়লা পানি আর পুকুরের পানি এক হয়ে যাওয়ায় পুকুরের পানি অনেকটা দূষিত হয়ে যাই। এতে মানুষ অনেকটা বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দূষিত পান ব্যাবহার করতেছে।

যার ফলে মানুষের রোগ বালাই বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।এইছাড়া একজন সবজি চাষীর সাথে আলাপ করে জানা যাই বৃষ্টির পানিতে ডুবে তার সবজি বাগান পুরোপুরি নষ্ট হয়ে যাই।তার সবজি বাগান থেকে প্রতিদিন ১০০০থেকে ১৫০০ টাকার সবজি বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যাই পশ্চিমা মাইটভাংগা ও মুছাপুরের একাংশের বৃষ্টির পানি নিষ্কাশন হয় মাইটভাংগা সুইচ খাল দিয়ে।এই খালের বিভিন্ন জায়গায় বাঁধ রয়েছে।কিছু সুবিধা ভোগী লোক এই বাধের মাধ্যমে নিজেরা মাছ ধরে সুবিধা ভোগ করে।এতে ক্ষতিগ্রস্ত পশ্চিম মাইটভাংগা ও মুছাপুরের শতশত পরিবার,কৃষি জমি,রাস্তাঘাট ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102