শিবগঞ্জে বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত – dainikprothombarta    
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিবগঞ্জে বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

মোঃ আবু হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি’র আয়োজনে রবিবার শহীদ মুগ্ধ স্কয়ার চত্ত্বরে অর্ন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ থানা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, এ্যাডঃ আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুল করিম, শফিকুল ইসলাম শাহিন, হারুনুর রশিদ মাস্টার, অধ্যাপক নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, মোস্তাফিজার রহমান রাজা, ওয়ারেছ আলী আকন্দ, আকবল আলী তালুকদার, মাহমুদ হোসেন তৌফিক, তাহেরুল ইসলাম, তোফায়েল আহম্মেদ সাবু, মোকলেছার রহমান, জহুরুল ইসলাম ঠান্ডু, জুলফিকার হাসান শাওন, আবু তাহের, মিনারা বেগম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আনোয়ারুল ইসলাম মুকুল, মাহদি হাসান তমাল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আলামিন, সাদ্দাম হোসেনসহ ১২টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া খায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102