লালমনিরহাট সীমান্তের কোথাও সন্ত্রাসী হামলা হয়নি, সবই গুজব—-বিজিবি – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাট সীমান্তের কোথাও সন্ত্রাসী হামলা হয়নি, সবই গুজব—-বিজিবি

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের ( ৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন বলেছেন, লালমনিরহাট সীমান্তের কোন জায়গায় সংখ্যালঘুর উপর কোন হামলা সংঘটিত হয়নি। একটি স্বার্থানন্বেষী চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ফলে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ঢল নেমেছিল। পরে তারা গুজবের বিষয়টি বুঝতে পেরেছেন।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাদের উপর কোন হামলা হবে না যেহেতু এর আগে কোন হামলা হয় নাই সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আমরা আশ্বস্ত করেছেন। তাই আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তা রাখতে পারব।

তিনি আরো বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যেকোনো ধর্মের যারা রয়েছে আমরা সকলেই বাংলাদেশী। তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে এখন তো গুরুত্বপূর্ণ। বিজিবি ও বিওপি সমুহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারো উপরে কোন ধরনের আঘাত আসে নাই।

এ সময় তিনি পুলিশসহ সব ধরণের প্রশাসনকেও সহযোগিতা দেয়ার কথা বলেছেন। এ সময় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শুক্রবার বিকেলে লালমনিরহাটে হাতিবান্ধায় গুজব ছড়িয়ে পড়লে তিন শতাধিক সংখ্যালগু ভারত-বাংলাদেশ সীমান্তে ভীড় করে।পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের স্থানীয় প্রশাসন ভীড় করা লোকজনের সাথে কথা বললে তারা তাদরে বাড়িতে ফিরে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102