দুর্গাপুরে জামায়াত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্গাপুরে জামায়াত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

১০ আগস্ট (শনিবার) সকালে নিজ ব্যবসায়ীক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

গণমাধ্যম কর্মীদের নিকট তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গত তিনটি সংসদ নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি ভোটারবিহীন, অনির্বাচিত সরকার বিরোধীদলের উপর দমন-নিপীড়ন, সাধারণ মানুষের উপর জুলুম- হত্যার মধ্য দিয়ে গত ১৬ বছর টিকে ছিলো।
ছাত্র জনতার প্রতিরোধে তাদের পতন ঘটেছে। তাদের দুঃশাসন- লুটপাটের কারনে মানুষ ছিল নিষ্পেষিত। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের সেবা করে দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে চলেছে।

সরকার পতনের পর একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। হলুদ মিডিয়া বহির্বিশ্বের কাছে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো সহিংসতার রাজনীতি সমর্থন করে না।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন জামায়াতের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ধর্মাম্বলী ভাইদের ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পাহারা দিচ্ছেন। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে অভয় দিচ্ছেন । আমরা সকল সময় নিপীড়িত মানুষের পাশে রয়েছি। কোনো সহিংসতার সংবাদ পেলেই আমরা প্রতিরোধের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এছাড়াও সমসাময়িক নানা বিষয়ে নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেন। এ ব্যাপারে নেতৃবৃন্দ সাংবাদিক ভাইদের দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102