কয়রায় বাজারে আবর্জনা পরিষ্কার করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় বাজারে আবর্জনা পরিষ্কার করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

কয়রা উপজেলা প্রতিনিধি,মোঃ আল-আমিন: 

খুলনার কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ কলেজ হইতে থানা মোড় অভিমুখের রাস্তার আর্বজনা ও আমাদী বাজার, শাকবাড়িয়া বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলা রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এতে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলে ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজ।

জানা যায়, গত কয়েকদিনের ছাত্র আন্দোলনে বাজার ও রাস্তাঘাট ময়লা আবর্জনায় ভরে যায়। বাজার কমিটি ও ব্যবসায়ীরা ময়লা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ না করায় ছাএ আন্দোলনের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন। এছাড়া সরকারি স্থাপনা মন্দির পাহারা দিচ্ছেন তারা সময় শিক্ষার্থীরা ব্যাবসায়ীদের উদ্দেশ্য বলেন, দেশ আপনার আমার সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সবার। সব দোকানিকে ময়লা আবর্জনা রাস্তায় রাস্তায় না ফেলে নিজ দোকানের সামনে ময়লা নিদিষ্ট ড্রামের মধ্যে রাখার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার সমন্বয়ক গোলাম রব্বানী, সহ-সমন্বয়ক সোহেল রানা ও দেবব্রত মন্ডল,কয়রা ইউনিয়নের সমন্বয়ক ফাহিম,সহ সমন্বয়ক নাইমুর রহমান রনি, নাহিদ, পাভেল,ফারিহা, তানিয়া,ঐশি,তৃষা, মুগ্ধ,রৃদি,মোহনা, নুপুর সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102