শিবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিলেন সাংবাদিকরা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিলেন সাংবাদিকরা

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১১০ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকরা হিন্দু ধর্মালম্বীদের খোঁজখবর নিয়েছেন।

৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার নারায়ণপুর, কামারপাড়া, রথবাড়ি ও সাদুল্যাপুরসহ বিভিন্ন গ্রামের হিন্দু ধর্মালম্বীদের খোঁজ খবর নেয় সাংবাদিকরা।

এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, সংগঠনের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাজু মিয়া, আনোয়ার হোসেন, বাকী বিল্লাহ, মিজানুর রহমান, মাহমুদুল হাসান তৌহিদ, আবু হাসান হাবীব ও ওসমান গণি। এতে প্রায় ৫শত হিন্দু ধর্মালম্বী মানুষেরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক নেতারা হিন্দু ধর্মালম্বীদের বলেন, আমরা একে অপরের পরিপূরক এবং একত্রে মিলেমিশে বসবাস করছি, কিছু দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল নিজেদের কুৎসিত মনোবাসনা পূরণের জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের সহযোগিতায় তাদের প্রতিহত করে সকল সংকটকে পেছনে ফেলে আগামীর বাংলাদেশকে সুন্দর ভাবে গড়তে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102