“ভয় দেখিয়ে টাকা দাবি” দুষ্কৃতকারীদের টাকা না দেয়ায় একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

“ভয় দেখিয়ে টাকা দাবি” দুষ্কৃতকারীদের টাকা না দেয়ায় একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগ

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৯২ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮আগষ্ট) রাতে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে জানা যায় দেশের এই চলমান সংকটে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারনে কিছু স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীরা বিভিন্ন স্হানে হামলা, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ করছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় আবেদ আলীর বাড়ির উঠানে খড়ের ঢিপিতে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। অতপর গ্রামবাসীর ও স্হানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে দুষ্কৃতকারীরা আবেদ আলীর নিকট টাকা দাবী করে বলেন টাকা দিলে এরপর আর তার বাড়িতে কোন রকম হামলা বা অগ্নিসংযোগ করা হবে না।

আবেদ আলী টাকা না দেয়ায় আবার বৃহস্পতিবার রাত ১০ টার পরে বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় বাড়ির গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার শুরু করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বাড়ির মালিক আবেদ আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তাহলে তিনি কেন দুষ্কৃতকারীদের টাকা দিবেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান সংকটে পুলিশ প্রশাসনের নিরাপত্তা নাই। তারপরেও এলাকাবাসীকে বলা হয়েছে যে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ প্রশাসন আবার জনগনের সেবা করতে নামবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102