শান্তির বার্তা নিয়ে জনগনের দোরগোড়ায় বিএনপি নেতা দুলু – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শান্তির বার্তা নিয়ে জনগনের দোরগোড়ায় বিএনপি নেতা দুলু

  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৭ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

আইন শৃঙ্খলা রক্ষায় লালমনিরহাটে নিজে পায়ে হেটে নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি পদযাত্রা করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠমিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধক্ষ আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিনব্যাপী শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় ওই শান্তি পদযাত্রা করা হয়

শহরের বিডিআর গেটে এক সংক্ষিপ্ত সভায় পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটবাসীকে আতঙ্কিত হবেন না। আপনারা যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেজন্য আমার দলের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে পাহারা দিবে।

তিনি আরও বলেন, লালমনিরহাটে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যদি সংঘাত বা সহিংসতা করে তবে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরে পৌরসভার আদশপাড়া দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

দুলু আরও বলেন, দেশের এই বিজয়ে বিএনপি নেতাকর্মীরা কোন ধরনের সংঘাত বা সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সব সময় দেশের মানুষের কল্যান চাই, নিরাপত্তা দিতে চাই।

শহরের বিভিন্নস্থানে শান্তি পদযাত্রার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং নির্ভয়ে ব্যবসা পরিচালনায় সাহস যোগান।

এসময় তার সাথে ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102